ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

চীনের পথে বিএনপির ৪ সদস্যের প্রতিনিধি দল

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে সফরে গিয়েছেন বিএনপির ৪ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে আছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, খুলনা বিভাগ ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও মিডিয়া সেল সদস্য মাহমুদা হাবিবা।


বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিএনপির প্রতিনিধি দলটি দুপুর ৩টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের মাধ্যমে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑